শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

আইইউটির ‘সেনোভেশন ২০২৬’ প্রযুক্তি প্রতিযোগিতায় পাঁচটি  সেগমেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপ ডুয়েট শিক্ষার্থীরা

ডুয়েট প্রতিনিধি,গাজীপুর
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

 

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রকৌশলভিত্তিক প্রতিযোগিতা “সেনোভেশন ২০২৬”-এ বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার “সিসমিক চ্যালেঞ্জ” বিভাগে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে ডুয়েটের “টিএ২২-ডুয়েট” দল। এছাড়া “সেনো ড্রাফট” বিভাগে চ্যাম্পিয়ন হয় ডুয়েটের “ইনফিনিট অ্যাক্সিস” দল।

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও ডুয়েট শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। “মেকানিক্স অলিম্পিয়াড” বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ডুয়েটের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। একই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন মোহাম্মদ ইমরান।

 

আরও পড়ুন :কুমিল্লায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী

 

 

এদিকে “গেম অব ট্রাস” বিভাগে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ডুয়েটের “ট্রাস থ্রাইভার্স ডুয়েট” দল।

প্রতিযোগিতায় ডুয়েট শিক্ষার্থীদের ধারাবাহিক এই সাফল্যে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, জাতীয় পর্যায়ে এমন অর্জন ডুয়েটের একাডেমিক ও প্রযুক্তিগত সক্ষমতার ইতিবাচক সক্ষমতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital